সিরাজগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে এক ট্রাক শ্রমিক নিহত হবার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সিরাজগঞ্জে সকাল-সন্ধা হরতালের আহ্বান করেছে ট্রাক শ্রমিক ইউনিয়ন।

সোমবার দুপুর আড়াইটার দিকে একটি প্রতিবাদ মিছিল থেকে এ হরতাল আহ্বান করা হয়।

ট্রাক শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, সোমবার বেলা সাড়ে এগারটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি ও মতি সাহেবের ঘাট মহল্লাবাসির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাবু সেখ নামে এক ট্রাক হেলপার নিহত হয়।

এই ঘটনার প্রতিবাদে দুপুর আড়াইটার দিকে শহরে একটি প্রতিবাদ মিছিল বের করে ট্রাক শ্রমিক ইউনিয়ন।

এই মিছিল থেকে মঙ্গলবার সিরাজগঞ্জ জেলায় সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করে ট্রাক শ্রমিক ইউনিয়ন।

সিরাজগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।

এসএইচ