কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাটে বোমা বিস্ফোরণে স্কুলছাত্র নাঈম হোসেন নয়নের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে কুষ্টিয়া মডেল থানার এসআই তারেক বিস্ফোরণ আইনে মামলাটি করেন।

থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী বলেন, মামলায় অজ্ঞাতপরিচয় ৩-৪ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে করা যায়নি। শুক্রবার সকালে কবুরহাট বাজারে বোমার বিস্ফোরণে নাঈম হোসেন (১৫) নিহত ও তার সঙ্গে থাকা হাফিজুর রহমান (১৫) আহত হয়।

হাফিজকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ক্রিকেট খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমার শিকার হয় বলে স্থানীয়দের কাছে শোনা গেলেও পুলিশ বলছে, নাঈম নিজেই ওই বোমা বহন করছিল।

এআই