নরসিংদীর পলাশে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জুটমিল কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার নগর পাঁচদোনা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯ টার দিকে পাঁচদোনা মোড় থেকে পাঁচজন যাত্রীসহ একটি সিএনজি চালিত অটোরিকশা ঘোড়াশাল যাওয়ার পথে নগর পাঁচদোনা নামক স্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকেঁর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুটমিলের সহ-সমন্বয় কর্মকর্তা রুহুল আমীন ও অটোরিকশা চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনজুর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওএফ





