বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও আন্তর্জাতিক বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরীর জানাযা অনুষ্ঠিত হবে সোমবার।

রোববার সকালে জগলুল আহমেদের বড়বোনের ছেলে মারিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওনার বড় মেয়ে অন্তরা চৌধুরী আমেরিকা থেকে সোমবার ভোর সকাল ৬টায় দেশে ফিরবেন।

এরপর সকাল ১১টায় বনানী জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জোহরের নামাজের পরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে।

জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে তার মায়ের কবরের পাশে শায়িত করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, শনিবার রাত ৮টার দিকে কারওয়ানবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

এআর