পাবনা জেলার সুজানগর উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।
উপজেলার চিনাসরা বাজার এলাকায় সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সুজানগনর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া মণ্ডল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তিনি নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
এমএম





