গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পালিয়ে গেছেন ১৪ হেফাজতী।
বুধবার গভীর রাতে তারা পালিয়ে যান। পরে জয়দেবপুর রেলস্টেশন থেকে সাতজন হেফাজতীকে আটক করা গেলেও বাকিদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
তবে বৃহস্পতিবার সকাল ১০টার পরও বাকি সাতজনের সন্ধান পাওয়া যায়নি। বাসন থানা পুলিশ কিশোরীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ঘটনাস্থলে অবস্থান করছেন।
এএস





