রাজধানীর খিলক্ষেতের বটতলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হিযবুত তাহরীরের আট কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের ব্যানার ও লিফলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, আল-আমিন (২০), সাইফুল্লাহ (২৪), রাকিবুল ইসলাম (১৮), ইবরাহিম শেখ (২০), আতাউর রহমান (১৮), মাহবুবুর রহমান (২০), জিহাদ ইসলাম (২১) ও কাইয়ুম (২১)।
এর মধ্যে জিহাদ ইসলাম ও কাইয়ুম কলেজের ছাত্র এবং অন্যরা বিভিন্ন আলিয়া মাদ্রাসার ছাত্র বলে জনা যায়।
ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এসআর