গজারিয়া উপজেলার জামালদি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লাগামী একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।

সোমবার সকাল ৬টা থেকে মুন্সীগঞ্জে জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

হরতালে জেলা শহরের মুন্সীগঞ্জ-ঢাকা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-মাওয়া মহাসড়কেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের মধ্যে লোকাল যানবাহন সীমিত আকারে চলাচল করছে।

জেলা পুলিশ সুপার বিজয় কুমার তালুকদার জানান, বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ছাড়া মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ অভ্যন্তরীণ রুটে লঞ্চ ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সকাল থেকেই জেলা বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইআর