ঢাকা সিটি করপোরেশনসহ(ডিসিসি) সরকারি দফতর এবং সেক্টর করপোরেশনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি উদঘাটন ও প্রতিরোধে দুদকের ১১টি টিম পুনর গঠন করা হয়েছে। আর শিগগিরই দুদকের এ ১১ টিম মাঠে নামছেন।
জানা যায়, গত ২৪ আগস্ট দুর্নীতি দমন কমিশনের এক সভায় সরকারি, আধা সরকারি দফতর, সেবা খাত এবং সেক্টর করপোরেশনের অপ্রতিরোধ্য প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধের উপর বিশেষ জোর দেয়া হয়। আর একই সঙ্গে প্রাতিষ্ঠানিক নানা অনিয়ম, দুর্নীতি ও লোপটের বিষয়ে অনুসন্ধান করে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য ১১টি পৃথক টিম গঠন করা হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক,জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ঢাকা ওয়াসা, সড়ক ও জনপথ অধিদফতর, ডেসা, ডেস্কো, পেট্রোবাংলা, তিতাস গ্যাস, বিআরটিএ, রেলওয়ে দফতর, বিআরটিসি, বিআইডব্ল্উিটিএ, বিআ্ইডব্লিউটিসি, শিক্ষা অধিদফতর, পানি উন্নয়ন বোর্ড প্রভৃতি দফতর।
এসব প্রতিষ্ঠানে বর্তমানে অনিয়ম এবং দুর্নীতি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। আর এসব প্রতিষ্ঠানের দুর্নীতির কারনে একদিকে রাষ্ট্রের উন্নয়ন মূলক কার্যক্রম মারাত্বক বাধা গ্রস্ত হচ্ছে, অপরদিকে জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন দুদক।
এদিকে গত ২৭ আগস্ট স্থানীয় সরকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক সভায় ঢাকা উত্তর- দক্ষিন সিটি করপোরেশনের নানা অনিয়ম,দুর্নীতি এবং শত শত কোটি টাকা লোপাটের ঘটনায় তীব্রক্ষোভ প্রকাশ করা হয়। ওই সভায় এ প্রতিষ্ঠানকে দুর্নীতির আখঁড়া বলে আখ্যায়িত করা হয়। শুধু তাইনয়,একধরনের অভিযোগ রয়েছে সরকারের অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানগুলোতেও।
জানা যায়, শিগগিরই দুদকের পুনরগঠিত টিমগুলো দায়িত্ব প্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরিন নানা অনিয়ম,দুর্নীতি এবং উন্নয়নের নামে কোটি কোটি টাকা লোপাটের তথ্য উপাত্ত সংগ্রহের পাশাপাশি অনুসন্ধানী কার্যক্রম শুরু করবেন বলে জানা যায়।
সূত্রমতে, সিটি করপোরেশনের নতুন টিমের নেতৃত্বে রয়েছেন উপ পরিচালক মো. আবদুস সোবহান। তার সঙ্গে আছেন উপ সহকারি পরিচালক সিলভিয়া ফেরদৌস ও উপ সহকারি পরিচালক মো. ইসমাইল হোসেন। ঢাকা ওয়াসা, ডেসা, ডেস্কো, পেট্রোবাংলা, সওজ এবং অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছে উপ পরিচালক মীর্জা জাহিদুল আলম, উপ পরিচালক আনোয়ারুল হক, রফিকুল ইসলাম, উপ পরিচালক মঞ্জুর আহমেদ প্রমুখ কর্মকর্তারা।
ঢাকা, একে, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ





