সিলেট বিভাগের চার জেলায় ২৫ জনকে শ্রেষ্ঠ ও দীর্ঘমেয়াদী সর্বোচ্চ করদাতা সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর রিকাবিবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট- ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী তাদের হাতে এই সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজস্ব বোর্ডের সদস্য (কর ও আপিল) কালীপদ হালদার, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি হাসিন আহমদ।
বিভাগের চার জেলার মধ্যে দীর্ঘমেয়াদী শ্রেষ্ট করদাতা নির্বাচিত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের হাওয়াপাড়ার আবু মোহাম্মদ আসাদ, চাঁদনীঘাট এলাকার মোনায়েম খান বাবুল, নগরীর হাউজিং এস্টেট এলাকার ডা. আবদুল মুনিব, মো. সাব্বির হোসাইন ও লালদীঘিরপাড় এলাকার ফালাহউদ্দিন আলী আহমদ।
জেলা পর্যায়ে সিলেটে দীর্ঘমেয়াদী সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন দক্ষিণ সুরমার শাহ মো. আবদুর রাজ্জাক, বিশ্বনাথ উপজেলার পুরানবাজারের মো. লেচু মিয়া, গোয়াইনঘাটের মো. আলীম উদ্দিন, জৈন্তাপুর উপজেলার জালাল উদ্দিন, গোলাপগঞ্জের রানাপিং গ্রামের জালাল হোসেন খান মিয়া।
একই ক্যাটাগরিতে মৌলভীবাজার সদরের সম্মাননা পেয়েছেন এম নুরুল আলম, ফজলুর রহমান, শ্রীমঙ্গলের আবু সুলতান মো. ইদ্রিস, বিপুল কুমার দেব, দক্ষিণা রঞ্জন পাল। হবিগঞ্জের নির্মলেন্দু পাল চৌধুরী, মো. শামসুল হোসেন চৌধুরী, মো. শফিকুল ইসলাম, মো. গোলাম ফারুক ও মো. মিজানুর রহমান শামীম।
সুনামগঞ্জ উপজেলা সদরের মধ্যবাজারের মো. খোরশেদ মিয়া, জামালগঞ্জের সাচনা এলাকার প্রজেশ পাল চৌধুরী, ছাতকের ভাতগাঁওয়ের সজীব রঞ্জন দাস, সদর উপজেলার নবীনগরের মোস্তাক আহমদ ও তাহিরপুর উপজেলার মো. মুজিবুর রহমান দীর্ঘমেয়াদী সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন।
কেএইচ





