শিশু শেখ সামউল আলম রাজন হত্যার প্রধান আসামি কামরুল ইসলামকে সিলেটে আনা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে বহনকারী পুলিশের গাড়ি সিলেটের নাইয়োর পুল এলাকায় মহানগর পুলিশের প্রধান কার্যালয়ে এসে পৌঁছায়। এসময় সেখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
এরআগে বিকালে ঢাকা থেকে সড়কপথে তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয় পুলিশ।
শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এদিন কামরুলের ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড করা হতে পারে। পুলিশের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার দুপুর ৩টায় কামরুলকে নিয়ে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পুলিশের তিন কর্মকর্তা। সফররত পুলিশের এই দলের সদস্য সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে সিলেট মহানগর পুলিশের একটি দল রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদারসহ ঢাকায় পৌঁছান।
গত রোববার (১১ অক্টোবর) রাতে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেন সিলেটের তিন পুলিশ কর্মকর্তা। পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল করিমের নেতৃত্বে রহমত উল্লাহ ছাড়াও সফররত আরেক সদস্য হলেন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন।
এআই
জাতীয়
রাজন হত্যা: কামরুল সিলেটে
শিশু শেখ সামউল আলম রাজন হত্যার প্রধান আসামি কামরুল ইসলামকে সিলেটে আনা হয়েছে।





