পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় গাজী টাওয়ার নামে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আজ শনিবার বেলা ১১টা ২০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ১১টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা আবদুস সামাদ আজাদ জানান, ৭ তলা ভবনের ষষ্ঠতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লেগেছে, সে সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

এমবি