কুষ্টিয়া সদর উপজেলার দহকুলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।নিহত শহিদুল ইসলাম দহকুলা বাগানপাড়া এলাকার ইয়ার আলী ছেলে।

 ২৩ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা বাগানপাড়া এলাকায় এঘটনা ঘটে।

 পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রেজাউল ইসলামের সঙ্গে শহিদুল ইসলামের বিরোধ চলে আসছিলো।এঘটনার জের ধরে শনিবার সাড়ে ১১টায় রেজাউল ইসলামসহ তার লোকজন মিলে শহিদুল ইসলামকে উপর্যপুরি কুপিয়ে হত্যা করে।পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক এ হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে জানান, সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনাই পুলিশ এখনোকাউকে আটক করতে পারেনি।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ,