সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম আটকের প্রতিবাদে মৌলভীবাজার পৌর জামায়াত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ রোববার বেলা ১১টায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে শহরের শমসেরনগর সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিকান্দার আলী সড়কে গিয়ে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে পৌর আমীর ইয়ামীর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সেক্রেটারি প্রকৌশলী এম শাহেদ আলী, পৌর সেক্রেটারি মাওলানা আহমদ ফারুক, শিবিরের শহর সভাপতি ফখরুল ইসলাম, জেলা সভাপতি দেলাওয়ার হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জেল-জুলুম ও নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। অনতিবিলম্বে মহানগর সেক্রেটারিকে মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান তারা।
ঢাকা,২২ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ





