নগরীর যশোর রোডে দৌলতপুর পিরামিড ক্লিনিকের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই জন আহত হয়। রবিবার সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। 

 

আহতদের একজন শিরোমনি ছাত্রলীগ কর্মি সাগর (২০) । সাগর এখন খুমেক হাসপাতালে ভর্তি রয়েছে, অপর জনকে প্রাথমিক চিকিৎসা শেষে দলের কর্মিরা নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শিরা জানান, খুলনা ডাকবাংলায় একটা বিষয় নিয়ে দৌলতপুর এবং শিরোমনি ছাত্রলীগের মধ্যে কথা কাটা-কাটি হয়। এমন অবস্থায় শিরোমনি ছাত্রলীগ কর্মিরা ক্ষেপে গিয়ে দৌলতপুর ছাত্রলীগ কর্মিকে মারধর করে। পরে দৌলতপুর পিরামিড ক্লিনিকের সামনে শিরোমনি ছাত্রলীগ কর্মিকে পেয়ে দৌলতপুর ছাত্রলীগ কর্মিরা হামলা করে। এতে সাগরের মাথায় প্রচন্ড আঘাত লাগে।

এ বিষয় জানতে দৌলতপুর থানায় ফোন দিলে কর্তব্যরত অফিসার 'টাইমনিউজবিডি'কে বলেন, এ বিষয় তাদের কিছু জানা নেই, কেউ কোন অভিযোগ করেননি।

মামুন/জারিফ