গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকা থেকে চার ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
সোমবার রাতে একটি বিদেশি পিস্তল, ওয়াকিটকি সেট, হ্যান্ডকাফ এবং একটি মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- পিরোজপুরের জিয়ানগর থানার রামচন্দ্রপুর এলাকার মো. হাকিম হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন (৩০), সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুর পূর্বপাড়া এলাকার মৃত কার্তিকের ছেলে রাজ মুখেশ (২৪), চট্রগ্রামের সন্দীপ থানার কালাপানিয়া এলাকার মৃত শাহজাহানের ছেলে নুরুল আফসার (৩৮) ও ফরিদপুরের ভাঙ্গা থানার দেওয়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে ইকবাল (৩৮)।
জয়দেবপুর থানার এসআই ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১১টার দিকে নাওজোর এলাকায় ঢাকা বাইপাস সড়কে অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ ওই ৪ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ওয়াকিটকি সেট ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
এমকে





