সিরাজগঞ্জের কাজিপুরে নিখোঁজের ৫ দিন পর সিদ্দিক হোসেন (৬৩) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। তিনি কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক হোসেনের ছোট ভাই।
পরিবারিক সূত্রে জানা গেছে, সিদ্দিক হোসেন শুক্রবার ক্ষেতে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হলেও তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় যমুনা নদীর কাজিপুর উপজেলার ইনারবেড় এলাকায় একটি লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে সিদ্দিকের পরিবার ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে যায়।
উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, তিনি কীভাবে মারা গেছেন তা জানা যায়নি। খবর পেয়ে তার পরিবারের লোকজন লাশটি বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।
এএইচ





