গাজীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সেলিম খান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে গাজীপুরে মহানগরের ভুরুলিয়া এলাকায় ঢাকা-শিমুললতীতেএ দুর্ঘটনা ঘটে।সেলিম বরিশালের বাকেরগঞ্জ থানার কৃষ্ণকাটি গ্রামের মানিক খানের ছেলে।

জয়দেবপুর থানার এসআই মো. সাদেকুজ্জামান জানান, রাত সাড়ে ৭টার দিকে ভুরুলিয়া এলাকায় শিমুলতলীগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সেলিম খান আহত হন। স্থানীয়রা সেলিম খানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএইচ