গাইবান্ধার সুন্দরগঞ্জ নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজ বারীর গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ । তবে ভাংচুরের সময় আফরোজ বারী গাড়ীতে ছিলেন না বলে জানা যায়।
মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার পৌর শহীদ মিনারের পাশে ছাত্রলীগের মিছিল থেকে তার গাড়ি ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আফরোজ বারী তার মাইক্রোবাসে করে সুন্দরগঞ্জ পৌর শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় মাতৃভাষা দিবসে শহরে থানা ও পৌর ছাত্রলীগের মিছিল চলছিল। মিছিল থেকে হঠাৎ করে তার গাড়িতে হামলা চালানো হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান সাংবাদিকদের জানান, শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আফরোজ বারীর গাড়িতে তার মেয়ের জামাই ছিলেন। কারা তার গাড়িতে হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
রুবেল/জারিফ





