সাভারের আশুলিয়ায় অজ্ঞাত পরিচয়ে দুই জনের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা-পুলিশ। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিশমাইল এলাকা ও পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা-পুলিশ।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিশমাইল এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এসএম





