বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর ভবিষ্যৎ জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আপন নাতনিদের মালয়েশিয়ায় পড়ালেখার জন্য পাঠিয়ে এসএসসি পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধ দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছেন।’
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া থ্রি-এঞ্জেল মেরিন লিমিটেড নামে একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানে শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে সাংবাদিকদের এ সব কথা বলেন নৌমন্ত্রী।
শাজাহান খান সেখানে ৯৫ কোটি টাকা ব্যয়ে ৯টি সার্ভে ভেসেল (নদীর নাব্য নির্ণয় নৌযান) ও ৫০টি পন্টুন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে এ সময় গজারিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
জেআই





