চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট ফরিদাপাড়া এলাকায় আগুনে পুড়েছে দুইটি সুতা তৈরীর কারখানা ও একটি কেমিক্যালের কারখানা।
মঙ্গলবার পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ছয় লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো.জসীম উদ্দিন বলেন, বহদ্দারহাট ফরিদাপাড়া এলাকায় কেমিক্যালের মিশ্রণ থেকে বিকাল পৌনে চারটার দিকে আগুনের সুত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে জসীম উদ্দিনের মালিকানাধীন একটি কেমিক্যাল কারখানা, মো.শাহজালাল ও নাছির উল্লাহ হায়দারের মালিকানাধীন দুইটি সুতা তৈরীর কারখানা পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৬ লাখ টাকা।
কেএইচ





