ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল করিমসহ জামায়াতের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার দাপুনিয়া এলাকার একটি বাড়িতে বৈঠককালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া অন্যরা হলেন, পাড়াইল মধ্যপাড়া গ্রামের দীন মোহাম্মদ ও মানিক মিয়া, ভাটি ঘাঘড়া গ্রামের ইকবাল হোসেন ও পটুয়াখালীর গোলাম মোস্তফা।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, গ্রেফতারদের থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই