রাজধানীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের কার্যালয় এলাকায় সাংবাদিক দম্পতির উপর হামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাংবাদিক দম্পতি হলেন, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাজেদা কালাম সুইটি ও তার স্বামী এশিয়ান টিভির সাংবাদিক তৌহিদ শান্ত।
ওই এলাকায় দাড়িয়ে মোবাইলে অফিসে নিউজ দিচ্ছিলেন সাজেদা কালাম সুইটি। এ সময় কয়েকজন আনসার সদস্য তার সঙ্গে খারাপ আচরণ করে বলে জানা যায়।
পরে বাইরে থাকা সুইটির স্বামী তৌহিদ শান্ত এগিয়ে গেলে তাদের দু’জনকে আনসারদের রুমে আটকে বেধম মারধর করা হয়।এ সময় সুইটি কোনরকমে বাইরে এসে চিৎকার করলে রাস্তার সাধারণ মানুষ গিয়ে তাদের উদ্ধার করে।
[b]ঢাকা,১৪মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
জাতীয়
রাজধানীতে সাংবাদিক দম্পতির উপর হামলা
রাজধানীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের কার্যালয় এলাকায় সাংবাদিক দম্পতির উপর হামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সাংবাদিক দম্পতি





