খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে বনদস্যুদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত হয়েছে। এসময় ১১ জনকে আটক করা হয়েছে।ঝিলবুনিয়া গ্রামে রোববার ভোর ৪টার দিকে ঘটনা ঘটে।

এ ছাড়া বনদস্যুদের কাছ থেকে ৯টি বন্দুক ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএ