চুয়াডাঙ্গা জেলার সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশীদুল হাসানের নির্দেশে একদল পুলিশ দু’উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলার যাদবপুর গ্রামের মেহের আলীর ছেলে নুর ইসলাম (২০), পুরাতন হাসপাতাল পাড়ার তোফাজ্জলের ছেলে মিনা (৩৩)।

গুলশানপাড়ার মৃত শেখ মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন (৪৫), জীবননগর উপজেলার উথলী গ্রামের করিম মন্ডলের ছেলে ইমরান মন্ডল (২৫), আলমডাঙ্গা উপজেলার নওলামারি গ্রামের সায়েম আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৪০) ও গঞ্জের আলীর ছেলে আফতাবুল (৪৫) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে, জি,আর ও সি,আর মামলা আছে বলে সংশ্লিষ্ট থানার ওসিরা জানিয়েছেন।

এসএইচ