লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে কোরআন অবমাননার অভিযোগে শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা এবং লাশ পুড়ে ফেলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (৩১ অক্টোবর) শনিবার ওই ঘটনায় দায়ের করা ৩টি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তবে গ্রেফতারকৃর্তদের নাম জানানো যায়নি।
এর আগে শুক্রবার রাতে নিহতের পরিবার, বুড়িমারী ইউনিয়ন পরিষদ ও পুলিশ বাদী হয়ে পৃথক পৃথক এ মামলা তিনটি দায়ের করে। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহস্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাগরিবের নামাজের আগে বুড়িমারী ইউনিয়ন পরিষদের দরজা ভেঙে ওই যুবককে বের করে পিটিয়ে হত্যা করা হয়। পরে লাশ নিয়ে বুড়িমারী বাঁশকল এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ওপর পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
শহীদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার মৃত আবু ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক লাইব্রেরিয়ান।
নুরনবী/এমবি





