বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বিজিবি বলছে, ওই রোহিঙ্গা ইয়াবা কারবারি। এ সময় ৮০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইব্রাহীম উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে বলে জানা গেছে।

কক্সবাজার ৩৪ নম্বর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ‘ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকা দিয়ে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশকালে টহলরত বিজিবি সদস্যদের ওপর গুলিবর্ষণ করে ইয়াবা কারবারিরা। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালালে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে একজনের মরদেহ, ৮০ হাজার ইয়াবা, দেশে তৈরি একটি অস্ত্র এবং দুটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এমআর