সাবেক অর্থমন্ত্রী এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিট থেকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর নাম বাদ না দিলে গণআন্দোলনের হুমকি দিয়েছেন সিসিক কাউন্সিলরা।

সোমবার বিকেল ৩টায় তারা নগর ভবন প্রাঙ্গণ থেকে একটি মৌন মিছিল বের করেন। মিছিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চোহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সমাবেশে বক্তব্য দেন, সিটি করপোরেশনের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল।

তিনি বলেন, ‘গত এক বছরে মেয়র আরিফ যে উন্নয়ন করেছেন বিগত ৪৩ বছরেও তা হয়নি। সিলেটের উন্নয়নের ধারা বন্ধ করে দিতে তাকে সাবেক অর্থমন্ত্রী এএমএস কিবরিয়া হত্যা মামলায় জড়ানো হয়েছে। অভিলম্বে চার্জশিট থেকে তার নাম প্রত্যাহার না হলে সিলেটবাসী তীব্র গণআন্দোলন গড়ে তুলবে।’

মিছিলে নেতৃত্ব দেন, কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ, রেজওয়ান আহমদ, আব্দুল মুকিত তুহিন, সুহেল আহমদ রিপন, সাইফুল ইসলাম বারেক, রাজিক মিয়া, সৈয়দ আব্দুল হাদী, দেলওয়ার হোসেন সজিব ও সিকন্দর আলী।

জেআই