কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের আশপাশে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর দেহরক্ষীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের একটি কেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়।
কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিবের বলেন, শনিবার সকালে ভোট চলাকালে কেন্দ্রের পাশ থেকে দেহরক্ষী আবদুর রহমান মন্ডলকে আটক করা হয়। তার হাতের শটগানটি চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের নামে লাইসেন্স করা।
তিনি জানান, নির্বাচনের আগের ও পরের সাত দিন বৈধ অস্ত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভোট চলাকালে কেন্দ্রের আশপাশে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করায় দেহরক্ষীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এমবি





