যশোরের শার্শায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার ভোররাতে উপজেলার নাভারন সাতক্ষীরা মহাসড়কের কুচেমোড়া পল্টিফার্মের রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শ্রমিকরা ওই পথে যাওয়ার সময় গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
শার্শা থানার ওসি এম মশিউর রহমান বলেন, “কুচেমোড়া পোল্ট্রি ফার্মের রাস্তায় এক গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মাদক বিক্রেতাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় তার মৃত্যু হতে পারে।
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে”।
নাছির/এমআর





