সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড় চড়া সীমান্তে বশির মিয়া (৩৭) নামে বাংলাদেশি এক যুবককে ভারতের স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বশির মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের তৈল গ্রামের বাসিন্দা শুকুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়লা কুড়াতে কুড়াতে ভারতীয় সীমান্তবর্তী গ্রাম ঘোয়া ঘাটে ঢুকে পড়েন বশির মিয়া। তখন ওই গ্রামের বাসিন্দরা তাকে চোর ভেবে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাহিরপুর টেকের ঘাট সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দিন বলেন, বশির মিয়ার মরদেহটি বর্তমানে ভারতের স্থানীয় একটি থানায় রয়েছে।
এমই





