গাজীপুরের এসপি হারুন অর রশীদই এখন নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার (এসপি)।
বিএনপির অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন নারায়ণগঞ্জে যে এসপিকে প্রত্যাহার করেসেখানেই গাজীপুরের হারুন এসপিকে নিয়োগ দেয়া হয়েছে।
গত ২৮ নভেম্বর নারায়ণগঞ্জের পুলিশ সুপার আনিসুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়।
এর আগে ২৫ নভেম্বর এসপি আনিসুর রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে ২০ দলীয় জোট।
সেদিন ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ নির্বাচন কমিশনে অভিযোগ করে বলেছিলেন, নারায়ণগঞ্জ জেলার এসপির স্ত্রী বেগম ফাতেমা তুজ্জহুরা আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা ২১ আসনের বর্তমান এমপি। এমন অবস্থায় ইচ্ছা থাকা সত্ত্বেও তার পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।
এমতাবস্থায় বিএনপির অভিযোগের প্রেক্ষিতে ইসি নারায়ণগঞ্জে হারুন অর রশীদকে এসপি করে নিয়োগ দেয়া হয়েছে।
হারুন বিপিএম, পিপিএম (বার), বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে ২০তম বিসিএস -এর মাধ্যমে ২০০১ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৪ সালের ২৪ আগস্ট তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
এমবি





