বেনাপোল পুটখালী সীমান্ত সংলগ্ন ইছামতি নদী থেকে শরীফ নামে এক যুবকের লাশ উদ্ধার।

আজ মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। সে পুটখালী গ্রামের আ. ছাত্তারের ছেলে।

গ্রামবাসীরা জানায়, নিহত শরীফ সোনা চোরকারবীর কাজ করতো। রোববার সকালে সে পুটখালীর কয়েকজন সোনা চোরাকারবারীদের সাথে সোনা নিয়ে ইছামতি নদী পার হয়ে ভারতে যাচ্ছিল। পরে তার সাথে থাকা চার চোরাকারবারী তাকে হত্যা করে সোনা গুলি কেড়ে নিয়েছে বলে জানায়।

পরের দিন সকাল থেকে তাকে খুজে পাওয়া না গেলে চারিদিকে খোজাখুজি করা হয়। পরে আজ সকালে ইছামতি নদীতে শরীফের লাশ ভাসতে দেখে পুলিশ কে খবর দেয়া হয়।

পরিবারের লোকজন জানায়, শরীফের সাথে থাকা ভুট্রো ও মান্নান তার কাছ থেকে সোনাগুলি কেড়ে নিয়ে তাকে এসিড দিয়ে পুড়িয়ে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। তারা অভিযোগ করে বলেন, এখন সেসব চোরাকারবারীরা টাকার লোভ দেখাচ্ছে এবং মামলা না করার জন্য হুমকি দিচ্ছেন।

বেনাপোল পোর্ট থানার এসআই  হাবিবুর রহমান জানান, নদী থেকে নিহত শরীফের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত না করা পর্যন্ত বলা যাচ্ছেনা যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। তবে আসমীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

নাছির/এমবি