রংপুর জেলায় পুলিশের অব্যাহত বিশেষ অভিযানে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই )মো. শরিফুল ইসলাম জানান, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীনের নির্দেশে বিভিন্ন থানার অফিসার ইন চার্জ (ওসি) এই বিশেষ অভিযানে নেতৃত্বে দেন।
কোতয়ালী থানা পুলিশ ১৬ জনকে, পীরগাছা থানা পুলিশ ৯ জনকে, গঙ্গাচড়া থানা পুলিশ ৫ জনকে, বদরগঞ্জ থানা পুলিশ ২ জনকে, পীরগঞ্জ থানা পুলিশ ২ জনকে ও তারাগঞ্জ থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার ওই কর্মকর্তা।
গ্রেফতারদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, মাদক সেবন ও হত্যা মামলা রয়েছে বলে জানান এসআই শরিফুল।
পুলিশ কন্ট্রোল রুমের আইসি নূর ইসলাম জানিয়েছেন, গ্রেফতারদের বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





