সিলেটের জৈন্তাপুর উপজেলায় শিশু অপহরণের ঘটনায় অপহৃত শিশুসহ অপহরণকারী শাকিলকে (২৬) ধরে পুলিশে দিয়েছে জনতা। অপহরণকারী শাকিলের বাড়ি নোয়াখালি জেলার সোনাপুরে।

বৃহস্পতিবার উপজেলার হরিপুর ইউনিয়নের উপর শ্যামপুর গ্রামের ফইজ উদ্দিনের বাড়িতে রাত্রীযাপন করেন শাকিল।

এরপর শুক্রবার সকালে ফইজ উদ্দিনের ছেলে আরিফ উদ্দিনকে (১২) অপহরণ করে পালিয়ে যান তিনি।

শুক্রবার বিকেল ৫টার দিকে জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলাম বলেন, দিকে নগরীর প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বরে শিশুসহ ওই অপহরণকারীকে আটক করে স্থানীয়রা। এরপর গলধোলাই শেষে তাকে জৈন্তাপুর বিকেলে অপহরণকারী শাকিল হুমায়ুন রশিদ চত্বরে অপহৃত শিশু আরিফকে নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশে উইনার পরিবহনের টিকিট কাটছিল। এ সময় শিশুটির ভাই ওই এলাকায় আরিফকে খুঁজছিল।

আরিফ তার ভাইকে দেখে দৌড় দেয়। এ সময় অপহরণকারী আরিফের ভাইকে আহত করে আরিফকে ছিনিয়ে নিতে চেষ্টা করে। স্থানীয় জনতা তখন অপহরণকারী শাকিলকে ধরে গণপিটুনি শেষে পুলিশে খবর দেয়।

তিনি আরো বলেন, এ ব্যাপারে অপহৃত শিশুর মা কলিমা বেগম জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ইআর