প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কোকা-কোলা বাংলাদেশ, ওশেন কনজারভেন্সি এবং কেওক্রাডং। আন্তর্জাতিক সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে শনিবার এ অভিযান চালানো হয়। এবার দিয়ে সেন্টমার্টিনে চতুর্থবারের মতো এ ধরনের অভিযান চালানো হলো।
তুলে ফেলো, পরিষ্কার করো, সামুদ্রিক পরিবর্তন আনো- এ স্লোগানকে সামনে রেখে অভিযানে অংশগ্রহণকারীদের প্রত্যেকেই ছিলেন স্বেচ্ছাসেবী।
শনিবার কোকাকোলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
বিশ্বব্যাপী কোকা-কোলার স্থায়িত্বশীল প্রতিশ্রুতির অংশ হিসেবেই সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও ইকোলজি সংরক্ষণ এবং জলপথ ও প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণে এই আয়োজন।
জেআই





