চাঁদপুরের ৪০টি গ্রামে শুক্রবার ঈদুল আজহা উদ্যাপন হচ্ছে। সৌদি আরবে পবিত্র হজ পালন শেষ। আজ সেখানে ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরেও কোরবানির ঈদ উদ্যাপন করছেন অর্ধলক্ষাধিক মানুষ।

হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফে সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা আরিফ চৌধুরী। এরপর ভিন্ন ভিন্ন সময়ে আরও কয়েকটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

১৯২৯ সালে বাংলাদেশে আগাম ঈদের প্রচলন করেন সাদ্রা দরবার শরিফের তৎকালীন পীর মরহুম ইসহাক চৌধুরী। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘ ৯৩ বছর ধরে এসব গ্রামে আগাম ঈদ উদ্যাপিত হচ্ছে।

এমআর