সাভারের আশুলিয়ায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটি কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল পৌনে ৭টায় আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় তিনতলা ভবনের সিলভার প্যাকেজিং কারখানার নিচ তলায় প্যাকিজেং মালামাল থেকে আগুনের সুত্রপাত হয়। এ সময় নাইট শিফটের ৫০ জন শ্রমিক কাজ করছিল।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সাভারের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।
এসটি





