দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার দিনগত রাত ১১টা থেকে শুরু করে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক এএসআই শাহজাহান ইসলাম জানান, বুধবার দিনগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিএনপির ৯ জন ও জামায়াতের ৫ জন রয়েছে।
আটকৃতদের বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।
দিনাজপুর পুলিশ সুপার রুহুল আমিন জানান, বিএনপির লাগাতার অবরোধ ও বৃহস্পতিবারের হরতালে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে নাশকতাকারীদের আটক করে।
এছাড়া হরতালের দিন ভোর থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি নিয়মিত টহল দিচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
জেএ





