বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন পিরোজপুরের সাংবাদিকরা।

পিরোজপুর প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।

এ সময় বক্তব্য দেন- পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, মুনিরুজ্জামান নাসিম আলী, মানবাধিকার কমিশনের পিরোজপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না, জেলা উন্নয়ন কমিটির সদস্য সচিব মাইনুল আহসান মুন্না, পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, একুশে টিভি ও কালেরকণ্ঠ জেলা প্রতিনিধি শিরিনা আফরোজ, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সম্পাদক ও দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি খালিদ আবু, দৈনিক পিরোজপুর কথা সম্পাদক জহিরুল হক টিটু, সাংবাদিক শেখ জাকির আহমেদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামিম, জিয়ানগর প্রেস ক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক পুলক চ্যাটার্জীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

১৮ আগস্ট রাতে বরিশাল কলেজ সংলগ্ন বাসভবনের সামনে সাংবাদিক পুলক চ্যাটার্জীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই