সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এসময় আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ (৩০ ডিসেম্বর) বুধবার সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আগুনে মাইক্রোবাসটি পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষের পরপরই মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। এতে এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন। আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে হতাহতদের উদ্ধার করে। পরে তাদেরকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
এমবি





