কক্সবাজার শহরের কলাতলীর নির্মণাধীণ ভবন “ সী উত্তরা ‘‘ এর সপ্তম তলা থেকে জাহিদ (২৭ ) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার কারন জানতে নিহত নির্মাণ শ্রমিকের তিনজন সহকর্মীকে আটক করেছে পুলিশ।

নিহত শ্রমিক হলেন, গাইবান্ধা জেলার ফুলছড়ির তিন থাপার আব্দুল হাকিমের ছেলে ।

প্রত্যেক্ষদর্শী সূত্র জানায়, কাজ করতে গিয়ে জাহিদ পা পিছলে সাত তলা থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিন জন নির্মাণ শ্রমিককে আটক করেছেন।

তারা হলেন, গাইবান্ধার ফুলছড়ির পাভলার চরের আব্দুল লতিফের ছেলে মো, আব্দুর রহিম ( ২২ ), একই উপজেলার তিন থাপার আব্দুল হকের ছেলে মো. জয়নাল ( ২২ ) এবং কুড়িগ্রামের কদুকাটার আইড়মাড়ী গ্রামের মো. মাঈন উদ্দিনের ছেলে মো. নুরু মিয়া ( ২০ ) ।

কক্সবাজার সদর থানার এস আই আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওএফ