জাতীয় সংসদে আজ সুপ্রিম কোর্ট জাজেস (ছুটি, পেনশন ও সুবিধাদি) (সংশোধন) বিল ২০১৬ সংশোধিত আকারে পাস করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ বিল পাসের প্রস্তাব করেন।
বিলে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের বাধ্যতামূলক সমর্পিত পেনশনের বিপরীতে প্রদত্ত আনুতোষিকের হার বৃদ্ধি করা হয়েছে। বিলে এ হার ২৩০, ২১৫ ও ২শ’ টাকা থেকে বৃদ্ধি করে ২৬০, ২৪৫ ও ২৩০ টাকা করা হয়েছে।
জাতীয় পার্টির ফখরুল ইমাম, সেলিম উদ্দিন, নুরুল ইসলাম ওমর, নুরুল ইসলাম মিলন, বেগম রওশন আরা মান্নান ও স্বতন্ত্র সদস্য আবদুল মতিন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে একটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
এমবি





