বিশিষ্ট শিল্পপতি ও সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসজেএ'র সভাপতি মোজাম্মেল হক চঞ্চল ও সাধারণ সম্পাদক আতাউর রহমান এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতারা বলেন, জয়নুল হক সিকদারের মৃত্যুতে শরীয়তপুরবাসী তাদের এক কৃতি সন্তানকে হারালো। সারাদেশের মানুষই এই বীর মুক্তিযোদ্ধা ও দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তার অবদান স্মরণ করবেন।

বিবৃতিতে শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার নেতৃবৃন্দরা মরহুমের রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, জয়নুল হক শিকদার চিকিৎসাধীন অবস্থায় দুবাইয়ে বাংলাদেশ সময় আনুমানিক রাত ২ ঘটিকায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এএস