আসন্ন রমজান মাসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি ছিনতাই প্রতিরোধ, দ্রব্যমূল্য সহনীয় রাখা ও যানজট নিরসনসহ শহরকে পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সপারের মতবিনিময় হয়েছে।
মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলার বৃহত্তর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, সপ্তপদী মার্কেট ব্যবসায়ী সমিতি, চাঁদনীবাজার ব্যবসায়ী সমিতি, জুয়েলার্স ব্যবসায়ী সমিতি, সাজেদা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, টিএমএসএস মোবাইল ফোন ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএম।
সভা চলাকালে পুলিশ সুপার চাঁদাবাজির ঘটনায় তাৎক্ষণিকভাবে দ্রুত ফল পেতে ০১৭১৩৩৭৪০৫৭ নম্বরে ফোন দেওয়ার জন্য বগুড়াবাসীকে জানানোর অনুরোধ করেন।
বগুড়া পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার(পশ্চিম) সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার(পূর্ব) আব্দুল ওয়ারীশ, সিনিয়র এএসপি(এ-সার্কেল) মোহাম্মদ নাজির আহম্মেদ খান, সিনিয়র এএসপি(বি-সার্কেল) উজ্জল কুমার রায়, এএসপি(সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. গাজিউর রহমান, শিক্ষানবিস এএসপি তৈমুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মো. ফয়জুর রহমান, জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক খলিলুর রহমান, বিকর্ণ কুমার চৌধুরী ও সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ(টিএসআই) মঞ্জুরুল হক ভূঞা, বৃহত্তর নিউ মার্কেট মালিক সমিতির সভাপতি মো. আহছানুল হক, সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম, বাংলাদেশ জুয়েলার্স সমিতি বগুড়ার সভাপতি মো. পান্না মিয়া, বগুড়া সপ্তপদী মার্কেট সমিতির সভাপতি মো. আব্দুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





