গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুট গুদামে অগ্নিকান্ডে পাঁচটি গুদাম ও ছয়টি দোকান ভস্মিভূত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের কোনাবাড়ির আমবাগ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এবং দীর্ঘ ২ ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. জাকারিয়া খান বলেন, বৈদ্যুতিক শার্টসার্কিট থেকে প্রথমে একটি ঝুট গুদামে আগুন লেগে দ্রুত তা আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ফায়ার স্টেশন, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
“কিন্তু ততক্ষণে ছোট-বড় ছয়টি ঝুটের গুদাম, একটি ওষধের দোকান, একটি দর্জি দোকান, একটি সেলুন ও মুদি দোকানসহ ছয়টি দোকান ও মালামাল পুড়ে যায়।”
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
এম বিল্লাহ





