দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া রেল জংশনের ঊর্ধ্বতন সহকারী মুস্তাফিজুর রহমান বলেন, উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলোকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পরে আখাউড়া গঙ্গাসাগর স্টেশনে আটকে থাকা চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী একটি কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ ছিল।
এমকে





