ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সকাল ১১ টার দিকে ময়মনসিংহ শহরের মাসকান্দা বিসিক এলাকার সুমন কটন মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সুমন কটন মিলের স্বত্বাধিকারী সুমন মিয়া জানান, অগ্নিকাণ্ডে টিনশেড মিলটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এর ফলে তিনি প্রায় ২০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





