গাজা উপত্যক্তায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর বিমান হামলা ও শিশু হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের নেতাকর্মীরা।

সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচি চলাকালে বক্তারা এ গণহত্যার বিরুদ্ধে পরাশক্তিসহ বিশ্ব জনমত নিরব দর্শকের ভূমিকা পালন করায় তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ইসলামী বিশ্বসহ ইসলামপন্থী রাজনৈতিদ দল এবং সংগঠনগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়।
এসময় ইসরাইলের নির্বিচার হামলা ও গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড বহন করেন তারা।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই